1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবতীর ভাসমান লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার বুড়িগঙ্গা নদীতে কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবতীর (২২) লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এসময় নিহতের পড়নে ছিল লাল রংয়ের পায়জামা ও লাল সাদা রংয়ের প্রিন্টের কামিজ।

আজ (১৯ই সেপ্টেম্বর) রবিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পোস্তগোলা ঢাকা কটন মিলের সামনে মাঝ নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটি বেশ কিছুদিন আগের হওয়ায় একেবারে ফুলে-ফেঁপে যাওয়ার কারণে সুরতহালের সময় আঘাতের কোনো চিহ্ন শনাক্ত করা যায়নি।

সদরঘাট নৌ-থানা পুলিশ অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম সরদার জানান, বুড়িগঙ্গা নদীর পানিতে বাবুবাজার থেকে কচুরিপানার সাথে লাশটি ভেসে আসতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেয়।

পরে ঘটনাস্থলে গিয়ে এস,আই শহীদ লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ (মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের কোন পরিচয় না পাওয়ায় বেতার বার্তা মারফত বিভিন্ন থানায় তথ্য প্রেরণ করা হয়েছে। তবে এটা কি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews