1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কেরানীগঞ্জের সড়কে অবৈধ স্ট্যান্ড ও দোকান উচ্ছেদ করেছে পুলিশ (ভিডিও)

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় সড়কে যানজট নিরসনে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও ভ্রাম্যমান টং দোকান এবং ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে কদমতলী গোল চত্বর ও এর আশেপাশের এক কিলোমিটার এলাকায় সহকারী পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবিরের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

ভিডিও ধারনঃ ইমরান হোসেন ইমু

এ সময় প্রায় শতাধিক টং দোকান ও দুইটি সিএনজি স্ট্যান্ড , প্রাইভেটকার স্ট্যান্ড, অটো রিক্সা স্ট্যান্ড সহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও এখানে স্থাপিত অবৈধ কয়েকটি তেলের দোকান ও ফুটপাতে দোকান গুলোতে ব্যবহৃত অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, “ঢাকা মাওয়া হাইওয়েতে চলাচলকারী যাত্রীরা কদমতলী গোল চত্বরের যানজটের কারণে মহাসড়কের শতভাগ সুফল থেকে বঞ্চিত।এই যানজটের অন্যতম কারণ অবৈধ স্ট্যান্ড,এ নিয়ে পত্রপত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশের পর জনগণের চলাচল নির্বিঘ্ন করতে মডেল ও দক্ষিণ থানা যৌথভাবে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। আমরা ফুটপাত দখলকারীদের মৌখিকভাবে সতর্ক করে দিয়েছি, পরবর্তীতে এখানে আবার দোকান স্থাপন করা হলে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।আমাদের এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে।”

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews