1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

প্রেমের ফাঁদে ফেলে যুবতীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
ঢাকার কেরানীগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে যুবতী (১৮)কে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল হান্নান বাবুর্চি (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায়  ওই যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। 
আব্দুল হান্নান শরিয়তপুর জেলার নড়িয়া থানার সিংহলমুড়ি গ্রামের আব্দুর রশিদ বাবুর্চির ছেলে। বর্তমানে কেরানীগঞ্জ  মডেল থানার গোলজারবাগ এলাকায় হাফেজ মিয়ার বাড়িতে ভাড়া বসবাস করেন।
 পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, ধর্ষিতা ওই যুবতীর সাথে বিগত আড়াই বছর পূর্বে  আব্দুল হান্নানের সাথে মোবাইলে পরিচয় হয়। পরে ওই যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে হান্নান।
গত ১৭ অক্টোবর বিয়ের কথা বলে হান্নান ওই যুবতীকে গোলজারবাগের ভাড়া বাসায় নিয়ে আসে। পরে যুবতীকে হান্নান দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ জোড়াব্রীজ এলাকায় তার এক চাচীর বাসায় নিয়ে যায়। পরের দিন (১৮অক্টোবর) যুবতী হান্নানকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সে তাকে জোর পূর্বক আটকে রেখে বিকাল ৪টা পর্যন্ত ধর্ষণ করে। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়।
২১ অক্টোবর  কেরানীগঞ্জ মডেল থানায় ধর্ষিতা যুবতী আব্দুল হান্নানের বিরুদ্ধে একটি  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে ধর্ষক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, ধর্ষণের ঘটনায় মেয়েটি বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে ২১অক্টোবর রাতেই অভিযুক্ত আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews