1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

বঙ্গবন্ধুর চেতনাকে দাবিয়ে রাখতেই জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিল- সিংড়ায় বক্তারা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

সৌরভ সোহরাব, সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
পঁচাত্তরের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারকে হত্যার পর বিশ্বাস ঘাতকেরা থেমে থাকেনি। সাধারণ মানুষের মাঝে বঙ্গবন্ধুর চেতনাকে দাবিয়ে রাখতেই বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিল । জেল খানার মত একটি নিরাপদ জায়গা থেকেও শেষ রক্ষা হয়নি।
বুধবার বেলা ১১ টায় নাটোরের সিংড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, জেল খানায় জাতীয় ৪ নেতাকে হত্যা করে বাংলাদেশের মানুষের কাছে বঙ্গবন্ধুর চেতনাকে দাবিয়ে রাখা সম্ভব হয়নি। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। এটা আমরা ধারণ করি এবং লালন করি।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান,সাধারন সম্পাদক নাজমুল হক বকুল, জিএ কলেজ ছাত্রসংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন,দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বুলবুল, ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল মজিদ মামুন সহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews