
ঢাকার কেরাণীগঞ্জে মোহনা টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কেরাণীগঞ্জ মোহনা টিভির দর্শক ফোরামের আয়োজনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় মোহানা টিভি কেরাণীগঞ্জ প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহীন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল আমিন, কেরাণীগঞ্জ প্রেস ক্লাবের প্রবীন ও নবীন সদস্যরা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা তথ্য আপা নাজনীন সুলতানা, দারিদ্র বিমোচন কর্মকর্তা আরতি মজুমদার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আখরাকুর রহমান, মোঃ জিয়াউর রহমান প্রমূখ। বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ কেক কাটেন।