1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় সমরেন্দ্রনাথ দেব (৫৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম লাল ঘর ব্রীজে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সমরেন্দ্রনাথ দেব উপজেলার বনকুড়ি গ্রামের নারায়নচন্দ্র দেবের ছেলে এবং বিয়াশ উচ্চ বিদ্যালয়ের সহকারী (বিএসসি) শিক্ষক।

প্রত্যক্ষ দর্শীরা জানায়, সকালে বাড়ি থেকে সিংড়া উপজেলা সদরে আসার পথে চৌগ্রাম ব্রীজে একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লাল ঘর ব্রীজে ধাক্কা খেলে এই দুর্ঘনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিংড়া থানা পুলিশ। মমার্ন্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews