1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কেরানীগঞ্জঃ মধ্যযুগীয় কায়দায় যুবককে নির্যাতন || Buriganga tv

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

 ঢাকার কেরানীগঞ্জে একটি পোশাক তৈরির কারখানায় মধ্যযুগীয় কায়দায় ২৪ ঘন্টা যুবককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে।

১৫ নভেম্বর সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা হিজলতলা বাজার  এলাকায় জব্বার টেইলার্সের গলির সুজন মিয়ার তোতলা বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাতক্ষনিক র‍্যাব ১০ এর ঘটনাস্থল থেকে বন্দি যুবককে  উদ্ধার করে।
এ ঘটনার একটি ভিডিও বুড়িগঙ্গা টিভি নামে একটি ফেসবুক পেইজে লাইভ প্রচার হলে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসে। লাইভ সম্প্রচারের কিছুক্ষণের মধ্যেই র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০ সিপিসি-২ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিকলবন্দি যুবককে সেখান থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত যুবকের নাম মোঃ হাসান (২৩), সে  ঢাকার নবাবপুরের লালচান মুকিম লেনের গুড্ডু মিয়ার ছেলে। তবে এ ঘটনায় পোশাক তৈরি কারখানার মালিক নির্যাতনকারী সজল মিয়া পলাতক রয়েছে।
 ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, ডিজিএফআই, এনএসআই, সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আটক হাসানের মা নাজমা আক্তার জানায় , হাসান  কয়েকবছর যাবৎ সুজনের কারখানায় পোষাক তৈরীর কাজ করতো। অতিসম্প্রতি সে বিয়ে করায় এবং তার স্ত্রীর একটি মেয়ে জন্ম হওয়ায় সে বর্তমানে আর এই কাজ করতে আগ্রহী নয়।  এখন সে নিজে একটি দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করবে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে কারখানার মালিক সজল মিয়া হাসানকে বাড়ি থেকে ধরে এনে কারখানার মধ্যে শিকল দিয়ে আটকে রাখে। পরবর্তীতে হাসানের স্ত্রী ও মা তাকে ছাড়াতে আসলে মালিক সুজন মিয়া তাকে ছাড়াতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
র‌্যাব-১০ সিপিসি-২ এর সূত্র জানায়, ফেসবুক লাইভ এর ভিডিওটি দেখে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে হাসানকে বন্দিদশা থেকে উদ্ধার করি। এ ঘটনায় পোশাক কারখানার মালিক সজল মিয়া পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি। তবে তাকে গ্রেফতারের  অভিযান অব্যাহত রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews