1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু || buriganga tv

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের অন্তরীণ পিলখানা বিডিআর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মৃত কয়েদির নাম হাবিলদার আব্দুল সালাম হাওলাদার(৬০), সে ঝালকাঠির নলছিটি থানার ভৈরবপাশা গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে।

আজ বৃহস্পতিবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল হাসপাতাল এম্বুলেন্স যোগে নেওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জানা যায় আব্দুস সালাম হাওলাদার ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের পর থেকেই কারাগারে অন্তরীণ ছিল। পিলখানা হত্যাকাণ্ডের পর তিনি ২০১২ সালের একটি মামলার রায়ে পাঁচ বছর ছয় মাস এবং ২০১৩ সালে একটি মামলার রায়ে ১০বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। সাজার মেয়াদ শেষ হয়ে আসায়, অল্প কিছুদিনের মধ্যেই তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে যেতেন এমন সময় হঠাৎ তার মৃত্যু হল।

সিনিয়র জেল সুপার সুভাষ চন্দ্র জানান, বিডিআর বিদ্রোহ মামলার আসামি আব্দুস সালাম বেশ কিছুদিন যাবৎ কিডনিসহ অন্যান্য রোগে ভুগছিলেন। এর আগেও কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে আজ সকালে হাসপাতালে পাঠানোর পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা সমস্ত আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করব।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews