1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

মন্ত্রীর ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে গেলেন ডা.মুরাদ || buriganga tv

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

 কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর ডা. মুরাদ হাসান রাতেই দেশ ছেড়েছেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে কানাডার উদ্দেশ্যে তিনি যাত্রা করেন।

এর আগে বৃহস্পতিবার রাত আটটা ৫০ মিনিটে কানাডা যাওয়ার উদ্দেশে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন।

বুধবার (৮ ডিসেম্বর) ডা. মুরাদ কানাডা যাওয়ার উদ্দেশে একটি টিকিট কাটেন।তবে মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) পদত্যাগের দিন (৭ ডিসেম্বর) নিজের হাতে নিয়ে গেছেন।

এদিকে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে হাইকোর্টে রিটও দায়ের করা হয়।

এরই মধ্যে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews