ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের কোণ্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাজি মো. আতিক উল্যাহ চৌধুরীর অষ্টম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার বাদ আসর মোল্লার হাট নিজ অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করেন তার সন্তান বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক।
উল্লেখ, ২০১৩ সালের ১০ ডিসেম্বর নিখোঁজ হন ইউপি চেয়ারম্যান আতিক উল্লাহ চৌধুরী। পরদিন দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার একটি হাসপাতালের পাশ থেকে তার আগুনে পোড়া বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ।
পরে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ওই হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর মৃতদেহের পরিচয় গোপন করার জন্য লাশ পুড়িয়ে ফেলা হয়। কিন্তু সঙ্গে থাকা কাগজ ও এটিএম কার্ড দেখে লাশ শনাক্ত করেন তার ছেলে সাইদুর রহমান ফারুক চৌধুরী।
গতবছর ২ ডিসেম্বর আতিক উল্লাহ চৌধুরীকে হত্যা করে লাশ পোড়ানোর মামলায় সাত আসামির ফাঁসির রায় দেন আদালত।