1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বুড়িগঙ্গা নদী থেকে পশু ব্যবসায়ীর লাশ উদ্ধার || buriganga tv

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় সুমন (৩০) নামের এক যুবককে লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে মুন্সীগঞ্জের শ্রীনগর থানার আব্দুল করিমের ছেলে। দুই সন্তানের জনক সুমন পেশায় একজন পশু ব্যবসায়ী।

বর্তমানে পরিবারসহ জিনজিরা নামাবাড়ী এলাকার মতি হাজির বাড়ীতে ভাড়া বসবাস করতো।

রবিবার সকাল দশটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ বেবি সাহেবের ডক এলাকার মাঝ নদী থেকে সদরঘাট নৌ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ (মিডফোর্ড) মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।

সুমনের খালা জানায় ১৬ই ডিসেম্বর রাতে ভাত খাওয়া অবস্থায় তার মুঠোফোনে কল এলে খাবার রেখেই সে বাহিরে চলে যায়। পরবর্তীতে আর ঘরে না ফেরায় অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর পাওয়া যায় নি। আজ নদীতে একটি লাশ পাওয়া গেছে এমন খবর শুনে সেখানে গিয়ে আমরা সুমনের লাশ সনাক্ত করি।
সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ কাইয়ূম সরদার জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews