1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ডিজিটাল ল্যাব স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার প্রদান || buriganga tv

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ  ঢাকার কেরানীগঞ্জে “ডিজিটাল ল্যাব স্কুল এন্ড কলেজ” এর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে দক্ষিন কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ডিজিটাল স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যাক্ষ সিরাজুল ইসলাম ইবন এর সভাপতিত্বে প্রধান অতিথি সিসেবে উপস্থিত ছিলেন মৈত্রী গ্রুপের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কেএম ফরিদ হাসান।

কামরুল হাসানের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজি মোঃ সামিউল ইসলাম সামু, শুভাঢ্যা ইউনিয়ন ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ লুৎফর রহমান ফরহাদ, ডিজিটাল ল্যাব.স্কুল এন্ড কলেজ এর উপদেষ্টা এম আর রায়হান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজি মোঃ শাহাদাৎ হোসেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট রাশিদা খানম মিনুসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


এসময় প্রধান অতিথি কে এম ফরিদ হাসান  তার বক্তৃতায় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। আর অর্থনৈতিকভাবে মুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, ধর্মীয় অপব্যাখা ও কুসংস্কার নিরসনের জন্য আলেম ও যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
এসময় শিক্ষার্থীদের উদেশ্যে তিনি বলেন, তোমরা আগামির দেশ গড়ার কারিগর তোমাদের লেখাপড়ার প্রতি যত্নশীল হতে হবে। আর অভিভাবকদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews