1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কেরানীগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার || buriganga tv

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
ছবিঃ র‌্যাব-১০

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে অবৈধ অস্ত্র ও গুলিসহ সাকিল হোসেন ওরফে সানি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)—১০।

সোমবার রাত নয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জর শুভাড্যা মিরেরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন যাবৎ এলাকায় ডিস ও ইন্টারনেট ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ব্যবসা করত। এলাকার নিরীহ মানুষকে কারণে,অকারণে অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করত।

গোপন সংবাদের ভিত্তিতে মিরেরবাগ পাকা রাস্তার পাশে তার ডিস ব্যবসার অফিসের কাছে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সানির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews