1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

অটোরিকশা গ্যারেজে ভয়াবহ আগুন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
ছবিঃ সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে একটি অটোরিকশা গ্যারেজে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ২ ইউনিট ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

রবিবার দিবাগত রাত ২টার দিকে গোলাম বাজার মাছের বাজার এর পাশে রমজান মিয়ার গ্যারেজে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে গ্যারেজে থাকা আটটি অটোরিকশা ও পাঁচটি মোটরসাইকেল পুড়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ গ্যারেজটিতে অবৈধভাবে বিদ্যুতের লাইন ব্যবহার করায় বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে এর পূর্বেও এখানে অগ্নিকান্ডের ঘটনা হয়েছিল। তখন নিজেদের চেষ্টায় আগুন নেভাতে পারলেও এবার তা সম্ভব হয়নি।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহমেদ জানান, রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টার চেস্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে ধারণা করা হলেও এখানে অবৈধ বিদ্যুৎ ব্যবহার হত কিনা সে বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews