কেরানীগঞ্জে ঢাকা জেলা পরিষদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ || buriganga tv
সর্বশেষ আপডেট :
বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ কে করোনা প্রতিরোধক স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের কাছে স্বাস্থ্য সামগ্রী মাস্ক প্রদান করা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেন, এ ভাইরাস থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্নতাই বিকল্প মাধ্যম। দিনে কমপক্ষে ৫ বার সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার পাশাপাশি হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতে হবে।
এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে আতংকিত না হয়ে সচেতন হতে হবে। সব সময় সাবধানতা অবলম্বনের মাধ্যমে চলাফেরা করলে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। এছাড়াও তারা জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
এসময় ঢাকা জেলা পরিষদের সিইও প্রধান নির্বাহী মামুনুল ইসলাম, জেলা পরিষদ সহকারী প্রকৌশলী আব্দুল সামাদ পত্তনদার প্রমুখ উপস্থিত ছিলেন।