1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার || buriganga tv

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
সকালে কেরানীগঞ্জ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলিপুর ব্রীজের উত্তর প্রান্তে রাস্তার পাশ থেকে বস্তাবন্দী অজ্ঞাত এক তরুণীর (২৩) লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় লাশের পরনে ছিলো বেগুনী রঙের কামিজ ও সাদা রঙের সেলোয়ার।
সোমবার সকাল ৯ টার দিকে রাস্তার পাশে একটি বস্তাবন্দী অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বস্তা থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশের গায়ে তেমন কোন আঘাতের চিহৃ না থাকলেও নাক,কান দিয়ে রক্ত বের হতে দেখা গেছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে বস্তাবন্দী লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ধারণা রবিবার রাতে অন্য কোন এলাকা থেকে কেউ মেয়েটিকে হত্যা শেষে বস্তাবন্দি করে রাস্তার পাশে ফেলে গেছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews