1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সেফুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
সংগৃহীত ছবি

কোরআন অবমাননার অভিযোগে অস্ট্রিয়া প্রবাসী সেফাতউল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। এর ফলে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সকালে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

সেফাত উল্লাহ, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি সেফুদা নামে ব্যাপক সমালোচিত। থাকেন অস্ট্রিয়ার ভিয়েনায়। বিভিন্ন ইস্যুতে তার বিতর্কিত মন্তব্য ভাইরাল হয়েছে, তৈরি হয়েছে সমালোচনা। ২০১৯ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আলীম আল রাজী। একটি ভিডিওর মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করা হয়েছে। ঐ বছরের সেপ্টেম্বরে সেফুদার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় কাউন্টার টেরোরিজম ইউনিট। প্রতিবেদনে বলা হয়েছে, সেফাত উল্লাহর ভিডিও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে, যা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ।

গত বছরের নভেম্বরে সেফাত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বুধবার সাক্ষ্য দেয়ার কথা থাকলেও সময় আবেদনের কারণে তা পিছিয়ে আগামী ৪ জুলাই দিন ঠিক করেছে সাইবার ট্রাইব্যুনাল।

২০১৯ সালে সেফুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews