1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের সর্বোচ্চ পদক পেলেন এসআই রফিক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

পুলিশের সর্বোচ্চ পদক পেলেন এস আই রফিক। ২০২১ সালে পুলিশ বাহিনীর সদস্যদের সেবা , সাহসীকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের সর্বোচ্চ পদক ‘ বাংলাদেশ পুলিশ পদক ( বিপিএম ) ’ পাচ্ছেন মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম। ২০১৭ সালে ৩৫তম বহিরাগত ক্যাডেট সাব -ইস্নপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করা এই কর্মকর্তাকে আগামী ( ২৩ জানুয়ারি ) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহে তাকে এই পদক দেয়া হবে । পুলিশ সদর দফতর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ।

এস আই রফিকুল ইসলাম(বিপিএম) মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ও কেরানীগঞ্জ মডেল থানা শাখায় কর্মরত থাকাকালীন বিভিন্ন সময় মাদক, সন্ত্রাস, জঙ্গী এবং অস্ত্র বিরোধী সফল অভিযান পরিচালনা করার পাশাপাশি তার সাহস, বীরত্ব এবং সেবায় অনন্য নজির স্থাপনের জন্য “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পদকে ভূষিত হচ্ছেন।

এস আই রফিকুল ইসলাম বর্তমানে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শখায় কর্মরত রয়েছেন। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বারখাদিয়া গ্রামের মৃত আলহাজ্ব আঃসাত্তার সেখের ছেলে। তার মায়ের নাম কোমেলা বেগম, তিনি সকলের দোয়া প্রার্থী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews