1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

ছুটি আরো দুই সপ্তাহ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো দুই সপ্তাহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সে হিসেবে ৬ ফেব্রুয়ারি থেকে ছুটি বেড়ে হবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১০ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রস্তুতের সব কাজ শেষ হবে।

করোনা সংক্রমণ বাড়ায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর স্কুল খুলবে কিনা সেই প্রশ্ন উঠছে সব মহলে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরো কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন। যেহেতু সংক্রমণের হার এখন প্রায় ৩০ শতাংশ। হয়তো ৬ তারিখের পর আরো দুই সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালােচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রকোপ চলতি মাসের মাঝামাঝি নাগাদ কমে যাবে। প্রকোপ কিছুটা কমার সঙ্গে সঙ্গেই স্কুল খোলার আহ্বান তাদের।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, করোনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠক করে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম জোরদার করা হচ্ছে। সেই সঙ্গে এইচএসসি পরীক্ষার ফল প্রস্তুতও শেষ পর্যায়ে। ১০, ১১ বা ১২ ফেব্রুয়ারি এই ৩ দিনের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশ হবে।

চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেয়ার প্রস্তুতিও নেয়া শুরু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এর আগে, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews