1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

নির্বাচনে জিতে প্রতিপক্ষকে হামলার প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে ইউপি  নির্বাচনে বিজয় লাভ করার পর হেরে যাওয়া প্রতিপক্ষ প্রার্থীর অফিস ভাংচুর ও এলাকার সাধারণ মানুষের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে একালাবাসী।
গতকাল শনিবার বিকালে উপজেলার তারানগর ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বার বড়ৈকান্দি এলাকার বাসিন্দা হারুন এর বিরুদ্ধে এ মানববন্ধন করা হয়।
এসময় তিন শতাধিক নারী পুরুষ ঘন্টাব্যাপি রাস্তায় অবস্থান নেয়। তারা বিভিন্ন শ্লোগান সম¦লিত প্লাকাড হাতে নিয়ে মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়া মানববন্ধন শেষে অংশগ্রহনকারীরা বিক্ষোভ মিছিল বের করে। এতে হারুন মেম্বারকে অবাঞ্চিত ঘোষণা করেন।
তারানগর ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, গত ১০ তারিখে নির্বাচনের পর ১১ তারিখ বিকালে হারুন ও তার লোকজন বিজয় মিছিল নিয়ে এলাকায় প্রবেশ করে আমার অফিস কার্যালয়ের সামনের কাঁচ ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে অফিসে থাকা আসবাবপত্র ভাঙুর করে। এসময় এলাকাবাসী বাঁধা দিলে হারুন মেম্বর ও তার সাথে থাকা রুহুল আমিনের নেতৃত্বে তার লোকজন এলাকাবাসীর উপর চড়াও হয় ও বেধরক মারধর করে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়। আমি এলাকাবাসীর পক্ষ থেকে এই হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবী করছি। এসময় হারুন ও রুহুলের সন্ত্রাসী হামলার বিচার চেয়ে তারানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদ ও তারানগর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন শাকিল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews