1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকায় আব্দুর রহমান (৩০) নামে এক মুরগীর খাদ্য ব্যাবসায়িকে ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে পৌর এলাকার চর রায়পুর মহল্লায় এই হত্যাকান্ডটি ঘটে। নিহত আব্দুর রহমান মিরপুর দক্ষিনপাড়া মহল্লার মো: সুজাবত আলীর ছেলে।

নিহতের ভগ্নিপতি বাবু সেখ জানান, প্রায় ১৫ দিন ধরে চর রায়পুর মহল্লার বাবু মোল্লার ছেলে লাহুর সাথে আব্দুর রহমানের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সারাদিন ব্যাবসার কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন রহমান। তিনি চর রায়পুর এলাকায় পৌঁছলে দূর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি, ঘটনাস্থলেও পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পিঠের দিকে ছুরিকাঘাত করা হয়েছে। কি কারনে এই হত্যাকান্ডটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews