1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের উপর হামলা আহত ৪

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

মোহাম্মদ আদনান মামুন,শ্রীপুর (গাজীপুর)  সংবাদদাতা:
গাজীপুরে শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের উপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় শ্রীপুর ভুমি অফিসের চার কর্মচারী আহত হয়েছে। এতে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে হামলার ঘটনায় দায় স্বীকার করায় সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুরের বরমী বাজারের পল্টন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দন্ড পাওয়া নাইম সরকার (২২) বরমীর পাঠানটেক এলাকার মৃত আব্দুল্লাহ্ আল বাকীর ছেলে। আহতরা হলে উপজেলা ভুমি অফিসের অফিস সহায়ক মঞ্জুরুল, নাজমুল ইসলাম, রোকনুজ্জামান ও চালক মামুন হোসেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর সহকারী কমিশনার (ভুমি) উজ্জল কুমার হালদার জানান, সরকারি বিধিমোতাবেক পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে
জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফাইজুল্লাহ্কে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে উপজেলার বরমী বাজার যান। সেখানে পৌঁছে গাড়ি থেকে নামা মাত্রই বাজারের ব্যবসায়ী জামান এন্ড ব্রাদার্সের মালিক জামান ভুইয়া, চাল ব্যবসায়ী ওয়াহিদ, আব্দুস সালামের নেতৃত্বে ব্যবসায়ী, কর্মচারী ও শ্রমিকদের নিয়ে ভ্রাম্যমান আদালতের উপর হামলা চালায়। এতে ভুমি অফিসের চারজন কর্মচারি আহত হয়। তাৎক্ষণিকভাবে নাইম সরকার নামে একজনকে আটক করে পুলিশ। পরে সে দায় স্বীকার করে নিলে তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, দন্ড পাওয়া নাইমকে আগামীকাল শুক্রবার কারাগারে পাঠানো হবে। বাকী অভিযুক্তদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews