1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

রাজনৈতিক কোনো চাপে নেই নতুন নির্বাচন কমিশন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
ছবিঃ সংগৃহীত

ডেস্ক নিউজঃ রাজনৈতিক কোনো চাপে নেই নতুন নির্বাচন কমিশন । নতুন কমিশন স্বাধীনভাবে কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

১মার্চ মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কমিশনের সফলতার বিষয়টি ভবিষ্যতে বলা যাবে। সকাল ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনার।

পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা।

এর আগে, নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন ইসি নিয়োগ দেন রাষ্ট্রপতি। রোববার শপথ গ্রহণের পর সোমবার দায়িত্ব নেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ৪ নির্বাচন কমিশনার।

অন্য চার নির্বাচন কমিশনারের মধ্যে আছেন মো. আলমগীর। তিনি সবশেষ দায়িত্ব পালন করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব হিসেবে। আরেক কমিশনার আনিছুর রহমান অবসরের আগে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

আরেকজন কমিশনার আহসান হাবীব খান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। আর বেগম রাশিদা সুলতানা অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ।

নূরুল হুদা কমিশনের স্থলাভিষিক্ত হয়েছে নতুন এই কমিশন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews