1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে সময়ের আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২

দোয়া আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয়ে ঢাকার কেরানীগঞ্জে দৈনিক সময়ের আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

আজ বুধবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সময়ের আলো পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি রানা আহমেদ এর সভাপতিত্বে ও এনটিভির কেরানীগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেন এর উপস্থাপনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। বিশেষ অথিতি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শহীদুল আমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইসমাইল, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ফখরুল আশরাফ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. তোফায়েল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলম ও তালেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকসহ কেরানীগঞ্জ উপজেলায় কর্মরত  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি. বুড়িগঙ্গা টিভি

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ  দৈনিক সময়ের আলো গণমানুষের কথা বলার মধ্য দিয়ে প্রতিযোগিতার বাজারে টিকে থাকবে। এছাড়া বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় খবরের কাগজ দৈনিক সময়ের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক সময়ের আলো পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews