1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

মাদক, বাল্যবিবাহ ও স্মার্ট ফোনের অপব্যবহারকে লাল কার্ড প্রদর্শন করে শপথ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
ছবিঃ বুড়িগঙ্গা টিভি

ঢাকার কেরানীগঞ্জে নয়াবাজার ডিগ্রি কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও স্মার্ট ফোনের অপব্যবহারকে লাল কার্ড প্রদর্শন এবং দেশপ্রেমে জাগ্রত হতে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকালে কেরানীগঞ্জ মডেল থানার আয়োজনে ও টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের সহযোগিতায় কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহবুদ্দিন কবীর।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের ঢাকা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানসহ আরো অনেক।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে না বলে দেশপ্রেমী হওয়ার শপথ নেন। শিক্ষার্থীদের শপথ পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews