1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

মোড়েলগঞ্জে সড়কের নির্মান কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

শিহাব উদ্দিন বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের বারইখালী ফেরিঘাট থেকে বহরবুনিয়া ইউনিয়ন সড়কের নির্মান কাজের উদ্ধোধন করা হযেছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এ সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন।
এ উপলক্ষে শুক্রবার সকালে ফেরিঘাট চত্বরে উদ্বোধনী সভার আয়োজন করা হয়েছে। বারইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আউয়াল খান মহারাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো.আরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।
সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড.আমিরুল আলম মিলন বলেন, বর্তমান সরকারের উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ। যোগাযোগ ব্যবস্থা যত উন্নয়ন হবে, দেশ হবে তত উন্নয়ন। দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু আজ দৃশ্যমান। এ বছরেই খুলে যাবে পদ্মা সেতু। ফলে ব্যাপক উন্নয়ন হবে এ দক্ষিণাঞ্চলের মানুষের।
সভা শেষে প্রধান অতিথি এ্যাড.আমিরুল আলম মিলন ২২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ৩ শ’ ১২ মিটার সড়ক নির্মান কাজের ফলক উন্মোচন করেন। পর্যায়ক্রমে ১২ কিমি. পর্যন্ত এ সড়ক নির্মান হবে বলে জানায় এলজিআরডি দপ্তর।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews