1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে পালিত হল মহান স্বাধীনতা দিবস

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২

ঢাকার কেরানীগঞ্জে নানা আয়োজনে পালিত হয় মহান স্বাধীনতা দিবস।

দিবসটি উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

সকালে কেরানীগঞ্জের মুনু ব্যাপারীর ঢালে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রীর পক্ষে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

সকাল ৮ টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তি প্রতীক ৫০ টি পায়রা উড়ানো, প্যারেড ও কুচকাওয়াচে সালাম গ্রহন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও প্রামান্যচিত্র প্রদর্শনী, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, পুরস্কার বিতরন ও বিনা টিকিটে উপজেলার সকল সিনেমা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এছাড়া উপজেলার সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ মাঠে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য এ্যাড.কামরুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও স্কুল কলেজে দিনব্যাপী নানান কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি উদযাপন করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews