1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সদরঘাটে এ্যাডভেঞ্চার ৯ লঞ্চে আগুন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২

রাজধানীর সদরঘাটে এ্যাডভেঞ্চার ৯ নামক ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে লঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে র‌্যাব, নৌপুলিশ, আনসার ও লঞ্চের স্টাফদের সহায়তায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের উপ পরিচালক অহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।

রবিবার সকাল সাড়ে দশটায় ঢাকা সদরঘাটের ৪নম্বর পল্টুনে নোঙ্গর করা অবস্থায় দ্বিতীয় তলার ভিআইপি কেবিন থেকে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। মুহূর্তেই ধোঁয়ার কু-লী সৃষ্টি হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশেপাশের লঞ্চগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। যে যারমত আগুন নেভানোর চেষ্টা করে।

আগুন লাগার বিষয়ে ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, সকাল দশটা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। দু’ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা এমুহুর্তে বলা যাচ্ছেনা। লঞ্চটি যাত্রীবিহীন ও ঘাটে ভেড়ানো অবস্থায় থাকায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামি ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews