1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

আবারও বাড়ল সিলিন্ডার গ্যাসের দাম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

দেশে আবারও বাড়লো এলপিজি গ্যাসের দাম। গ্রাহক পর্যায়ে এবার ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৯১ থেকে বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা নির্ধারন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। এতে করে প্রতি ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে ৪৮ টাকা।

রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি এলপিজির নতুন দাম ঘোষণা করেছে। তবে এর আগের মাসে বেড়েছিল ১৫১ টাকা। এছাড়া একইসঙ্গে বাড়ানো হয়েছে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজির দামও। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম ৬৭ টাকা শূন্য দুই পয়সা।

বেসরকারি খাতে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১১৯ টাকা ৯৪ পয়সা, যা সর্বোচ্চ খুচরা মূল্য। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। আগের মাসের চেয়ে কেজিতে দাম বেড়েছে সাড়ে ৩ শতাংশ। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৭ টাকা ২ পয়সা, যা আগে ছিল ৬৪ টাকা ৭৮ পয়সা।

সৌদি সিপি অনুসারে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বেড়ে যাওয়াসহ ডলারের দাম বেড়ে যাওয়ায় মূল্য বৃদ্ধি হয়েছে দাবি জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews