1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

রাজশাহীতে কৃষকের আত্মহত্যা,একজন গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
ছবি ঃসংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কৃষকের আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতে গোদাগাড়ীর চব্বিশনগর থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

পুলিশ জানায়, মামলা হওয়ার পর পরই পালিয়ে যান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেন। গভীর নলকূপ থেকেই পাশের সাঁওতাল অধ্যুষিত নিমঘটু গ্রামের কৃষকদের জমিতে সেচ দেয়া হতো।

সঠিক সময়ে ধানের জমিতে সেচের পানি না পেয়ে গত ২৩ মার্চ গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের কৃষক অভিনাথ মারান্ডি ও তার চাচাতো ভাই রবি মারান্ডি বিষপানে তারা আত্মহত্যা করেন বলে অভিযোগ পরিবারের।

ঘটনার দিন সাখাওয়াত হোসেন পুলিশের সামনেই ছিলেন। তখন বিষপানে মৃত অভিনাথ মারানডি ও রবি মারানডি পরিবারের পক্ষ থেকে সাখাওয়াতের বিরুদ্ধে পানি না দিয়ে হয়রানির অভিযোগ করা হয়। তারপরও পুলিশ সাদা কাগজে কৃষক অভিনাথের স্ত্রীর সই নিয়ে অপমৃত্যুর (ইউডি) মামলা করে। গত ২৫ মার্চ দুই কৃষকের আত্মহত্যা প্ররোচনার অভিযোগে সাখাওয়াতের বিরুদ্ধে মামলা করেন অভিনাথ মার্ডির স্ত্রী রোজিনা।

দুই কৃষকের মৃত্যুর ঘটনায় ২৭ মার্চ কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব তাসনিম জেবিন বিনতে শেখ চার সদস্যের তদন্ত কমিটি করে দেন। কৃষকদের মৃত্যু এবং সময়মতো পানি না পাওয়ার কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্যে গোদাগাড়ীর নিমঘটু ও ঈশ্বরীপুর গ্রাম পরিদর্শন করে স্থানীয়দের বক্তব্য নিয়েছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews