1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

চলনবিলের ঐতিহ্যবাহী তিশি খালীর মেলা শুরু শুক্রবার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

সোহরাব সৌরভ, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ চলনবিলের ঐতিহ্যবাহী তিশি খালীর মেলা আগামী কাল শুক্রবার (৮ এপ্রিল) ও শনিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

প্রতি বছর চৈত্র চন্দ্রিমার ৬ ও ৭ তারিখে দুই দিন ব্যাপী নাটোরের সিংড়া উপজেলা সদর হতে ৮ কিঃ মিঃ পুর্বে চলনবিল অধ্যুষিত তিশি খালীর পীর ঘাসী দেওয়ান (রহঃ) মাজার চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাপী করোনা মহামারীর কারনে গত ২ বছর ঐতিহ্যবাহী এ মেলা বন্ধ ছিল। প্রায় দেড় শত বছর ধরে এ মেলাকে কেন্দ্র করে উৎসব পালন করে আসছেন ডাহিয়া, হিজলী, সাতপুকুরিয়া সহ প্রায় ১৫ থেকে ২০ গ্রামের মানুষ।

শুক্রবার রাত থেকে মেলা শুরু হলেও মুল মেলা হবে শনিবার দিনব্যাপী। মেলাকে ঘিরে প্রতিবছর মেলার রাতে অনুষ্ঠিত হয় গানের আসর। ভিন্ন ভিন্ন এ সব গানের আসর থেকে গানের সুর মুখরিত করে মেলা প্রান্তর।
এ মেলার বড় আকর্ষন মাজারের চালে হাস,মুরগী কবুতর নিক্ষেপ করা। মাজার ভক্তদের নিক্ষেপ করা এ সব হাস মুরগী ও কবুতর ধরতে অনেক দর্শনার্থীরা মরিয়া হয়ে উঠেন।
তবে ঐতিহ্যবাহী এ মেলার জৌলুস দিন দিন কমে যাচ্ছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews