1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে মুজিব শতবর্ষে পুলিশের দেয়া ঘর পেল প্রতিবন্ধি পরিবার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধিদের জন্য হেল্প ডেস্ক উদ্বোধন এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনুষ্ঠানে সকলের বক্তব্য মনযোগসহকারে শ্রবন করেন।

শেষে মুজিববর্ষে কেরানীগঞ্জ মডেল থানায় বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধিদের জন্য হেল্প ডেস্ক এর নাম ফলক উন্মোচন করেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির,এছাড়া উপজেলার রুহিতপুরে দেড় শতাংশ জমির উপর একটি প্রতিবন্ধি গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরের মালিককে জায়গার দলিল তুলে দেন মডেল থানা ওসি আবু ছালাম মিয়া।

এসময় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধিদের জন্য হেল্প ডেস্ক এর সেবা প্রদানকারি কর্মকর্তা আমেনা বেগম ও মডেল থানা পরিদর্শক তদন্ত (ওসি) রমজান মিয়া উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews