1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

মনপুরায় পুকুরে সাঁতার শিখতে গিয়ে দুই শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

সজল দেবনাথ, ভোলা সংবাদতাতা: ভোলার মনপুরা উপজেলায় পুকুরে সাঁতার শিখতে গিয়ে আদর (৬) ও লিয়া (১০) নামে দুই চাচাত ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিয়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিজল হোসেনের মেয়ে এবং আদর একই গ্রামের মো. মন্তাজের ছেলে।

নিহত শিশুদের পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় সকালের খাবার শেষে সাঁতার শিখতে ঘরের পাশের পুকুরে যায় আদর ও লিয়া। তাদের মা ঘরের কাজ শেষ করে তাদের খোঁজ নেন। তবে শিশুদের পুকুরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করেন।

পরে শিশুদের কোথাও দেখতে না পেয়ে পুনরায় পুকুরের পানিতে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পানির নিচ থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দুপুর ১২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. নাইম হাসনাত শিশুদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. নাইম হাসনাত জানান, হাসপাতালে আসার আগেই শিশুদের মৃত্যু হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews