1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

চট্টগ্রামে খালের আর্বজনায় গলা পর্যন্ত ডুবে থাকা নারীকে উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের একটি খালে কাদা ও আবর্জনায় গলা পর্যন্ত আটকে থাকা এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নগরীর চান্দগাঁওয়ের বালুরটালের একটি খাল থেকে তাকে উদ্ধার করা হয়।

কালুরঘাট ফায়ার স্টেশনের কর্মকর্তা বাহার উদ্দিন জানান, শুক্রবার সকালে জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে সেখানে যান তারা। এসময় খালের কাদায় আটকে থাকা মাঝবয়সী ওই নারীকে উদ্ধার করা হয়। কীভাবে তিনি ওই খালে পড়েছেন তা জানা যায়নি।

উদ্ধারের পর বারবার জিজ্ঞেস করলেও ওই নারী নিজের নাম-ঠিকানা বলতে পারেননি। প্রাথমিকভাবে ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম নগরের উন্মুক্ত নালা ও খালগুলো রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এখানকার নালা-খালে পড়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটছে। গত বছর নগরীর উন্মুক্ত খাল ও নালায় পড়ে চারজনের মৃত্যু হয়েছে।

নগরের উন্মুক্ত নালা-খালে পড়ে একাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটলেও চট্টগ্রাম সিটি করপোরেশন ও সিডিএ কেউ এর দায় নিচ্ছে না। এসব মৃত্যুর জন্য উল্টো পরস্পরকে দায়ী করে আসছে সংস্থা দুটি। সংস্থা দুটির ভূমিকায় চট্টগ্রামের বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews