1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে প্রবাসী রজ্জবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

ঢাকার কেরানীগঞ্জে রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামের আমেরিকা প্রবাসী মোঃ রজ্জব আলীর ব্যাক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

২৯ এপ্রিল শুক্রবার সকালে প্রায় ৩ শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। বরাবরের মত এবারও ঈদ সামগ্রী পেয়ে খুশি এসকল অসহায় পরিবার।

উপহার নিতে আসা আসমা বেগম বলেন, আমি গরীব মানুষ, ছেলে নেই, দুই মেয়ে নিয়ে কষ্টে দিন কাটে। ঈদ আসলেই আমরা আশায় থাকি রজ্জব সাহেব আমাদের ঈদের বাজার করে দিবে। তাদের দেওয়া পোলার চাউল, সেমাই,চিনি, দুধ দিয়েই কাটে আমাদের ঈদ।

রামেরকান্দা থেকে ঈদ সামগ্রী নিতে আসা এক হিন্দু যুবক জানান, আমার বাবাও এই বাড়ি থেকে ঈদের উপহার পেতো, আজ বাবা নেই কিন্তু তাদের সাহায্য দেওয়া থেমে নেই।

প্রবাসী রজ্জব আলী জানান, আমরা প্রতি ঈদেই গরীব অসহায় মানুষের পাশে দাড়াতে চাই, সাধ্যমত চেষ্টা করি কিছু মানুষকে খুশি করতে। ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বা/প্রে-সনেট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews