1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

হজ ফ্লাইটের সময় বাকি ২৫ দিন ,ঘোষণা হয়নি হজ প্যাকেজ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ মে, ২০২২
ছবিঃসংগৃহীত

হজ ফ্লাইট শুরুর মাত্র বাকি ২৫ দিন। অথচ এখনো ঘোষণা হয়নি হজ প্যাকেজ। সৌদি আরবে বাড়ি ভাড়া এবং মোয়াল্লেম ঠিক করতে পারেনি এজেন্সিগুলো। এ বছরের হজ কার্যক্রমের শতভাগ কাজই এখনো বাকি। এতে ৩১ মে থেকে ফ্লাইট শুরু অসম্ভব বলছে, এজেন্সিদের সংগঠন-হাব।

তবে ধর্মপ্রতিমন্ত্রী জানিয়েছেন, সপ্তাহ খানেকের মধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হতে পারে।

প্রতিবছর ফ্লাইট শুরুর অন্তত ছয় মাস আগে ঘোষণা করা হয় হজ প্যাকেজ। সেই অনুযায়ী যাত্রীদের থেকে টাকা সংগ্রহ করে সৌদি আরবে বাড়ি ভাড়াসহ হজকার্যক্রম শুরু করে এজেন্সিগুলো।

করোনার কারণে দুই বছর সৌদিআরবের বাইরে থেকে কেউ হজ করতে পারেনি। এবছর শেষ সময়ে এসে ১০ লাখ মানুষের হজের সুযোগ দিয়েছে সৌদি আরব। এর মধ্যে ৫৭ হাজার মানুষ যাবে বাংলাদেশ থেকে। তবে এখনো সৌদি অংশের খরচের তালিকা দেয়নি দেশটি।

এতে হজ প্যাকেজ ঘোষণা করতে পারছে না এজেন্সিগুলো। ফলে হজযাত্রীদের থেকে টাকাও সংগ্রহ হয়নি। এতে বিশৃঙ্খলার শঙ্কা করছে অনেকে।

স্বাভাবিক সময়ে হজ ফ্লাইট শুরুর ২৫ দিন আগে যেখানে ৯০ শতাংশ কাজ শেষ হয়ে যায়, সেখানে এবছর শতভাগ কাজই বাকি। তাই ৩১ মে থেকে ফ্লাইট শুরু অসম্ভব বলছে হাব।

তবে ধর্ম মন্ত্রণালয় বলছে, সৌদি আরবের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এক সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে হজ প্যাকেজ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews