1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ভ্রমনকারীদের চেনেননা মন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ মে, ২০২২
ছবিঃ সংগৃহীত

রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে তিনজনের ভ্রমণ ও জরিমানার ঘটনায় সাময়িক বরখাস্ত টিটিইর বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার দুপুরে রাজধানীর নিজবাসভবনে বেসরকারী একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্দোষ হলে টিটিইকে পুরস্কৃত করা হবে।

যারা রেলমন্ত্রী আত্মীয় পরিচয় দিয়েছে তাদের চেনেন না বলেও জানান তিনি। রেলমন্ত্রী বলেন, রেলে বিনা টিকিটে ভ্রমণে কখনো কাউকে প্রশ্রয় দেয়া হয়নি। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর নির্দেশে রেলের কারো সুপারিশে কোনো অবৈধ সুযোগ না দেয়া নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এরআগে, গত বৃহস্পতিবার রাতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ৩ যাত্রীর বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের কারণে জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম। এ ঘটনার পরই তাকে মুঠোফোনে বরখাস্ত করার কথা জানিয়ে দেয়া হয়। শুক্রবার তিনি আর কাজে যোগ দিতে পারেননি।

রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ করা তিনজনকে চেনেন না জানিয়ে রেলমন্ত্রী বলেন, যাত্রীর সাথে দুর্ব্যবহারের অভিযোগে সাময়িক বরখাস্ত টিটিইর বিষয়ে তদন্ত করা হবে। এতে তিনি নির্দোষ প্রমাণিত হলে পুরস্কৃত করা হবে।

বৃহস্পতিবার রাতে পাবনার ঈশ্বরদী থেকে কোন টিকিট ছাড়াই ট্রেনের এসি কেবিনে ওঠেন ৩ ব্যক্তি। রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক টিটিই’র কাছে তারা রেলপথমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন।

বিনা টিকিটে ভ্রমণের জন্য তাদের জরিমানা করা হয়। পরে ওই ৩ যাত্রী রেল কর্তৃপক্ষের কাছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেন। এর জেরে অভিযুক্ত টিটিইকে রাতেই সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচার পেলে ব্যাপক সমালোচনা হয়। আত্মীয় পরিচয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে।

গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে, রেলের কারও সুপারিশে কোনো অবৈধ সুযোগ না দেয়ার বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রেলে বিনা টিকিটে ভ্রমণে কাউকে প্রশ্রয় দেয়া হয়নি বলেও জানান রেলমন্ত্রী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews