1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বাথরুমে ক্যামেরা বসিয়ে ভিডিও ধারন, ভয় দেখিয়ে টাকা আদায়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২
ছবিঃ সংগৃহীত

বাথরুমে গোপন ক্যামেরা বসিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও ধারন। পরে  সেসব ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করে আসছে একটি চক্র। সম্প্রতি নওগাঁ ও ঢাকা থেকে এ চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি।

গ্রেপ্তারের পর ডিবি জানিয়েছে, প্রথমে সাবলেট ভাড়া  নিয়ে তাদের সাথে ভাল সম্পর্ক তৈরী করে। পরে কৌশলে সেসব রুমের বাথরুমে ক্যামেরা বসিয়ে গোপন ভিডিও ধারন করে চক্রটি। ৩ বছর ধরে অন্তত ২০ জনের কাছ থেকে তারা হাতিয়ে নিয়েছে কয়েক লাখ টাকা।

চলতি বছরের জানুয়ারিতে সরকারি এক কর্মকর্তার ইমো নম্বরে একটি স্ক্রিনশট আসে। এতে দেখা যায় তার স্ত্রীর আপত্তিকর দৃশ্য। সেটির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চাওয়া হয় ৮০ হাজার টাকা। কিছু টাকা পাঠালেও মুক্তি মেলে না এই দম্পতির।

প্রথমে সাধারণ ডাইরি, পরে করেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। তদন্তে নেমে ডিবির সাইবার বিভাগ নওগাঁ ও ঢাকায় দুইজনকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে ডিবি জানতে পারে, এরা মূলত প্রথমে সাবলেট হিসেবে বাড়ি ভাড়া নেয়। এরপর পাশের রুমের ভাড়াটিয়াদের সঙ্গে সুসম্পর্ক গড়ে বাথরুমে ক্যামেরা স্থাপন করে আপত্তিকর ভিডিও ধারণ করে। এরপর সেই ভিডিও পাঠিয়ে টাকা দাবি করে।

আটককৃতদের ফোন বিশ্লেষণ করে দেখা যায়, গত ৩ বছর ধরে এ কাজ করছে তারা। এমন ঘটনা এড়াতে সাবলেট দেয়ার আগে ভাড়াটিয়াদের তথ্য যাচাইয়ের পরামর্শ ডিবির।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews