1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সিলিংফ্যান মাথায় পড়ে ডা.মুরাদ আহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মাথায় সিলিং ফ্যান পড়ে কপাল ফেটে গেছে। তিনি জামালপুর-৪ আসনের সংসদ সদস্য।

গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে সাবেক প্রতিমন্ত্রীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

কপাল ফেটে যাওয়ায় এ সাংসদের কপালে তিনটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

জানাগেছে, নিজ বাড়িতে বসে ডা.মুরাদ হাসান নেতা কর্মিদের নিয়ে আলোচনা করছিলেন, এমন সময় তার মাথায় সিংলি ফ্যান খুলে পড়ে। এতে তার মাথা ফেটে যায়। খবর পেয়ে চিকিৎসক দল বাড়িতে এসে তার চিকিৎসা করেন। এসময় তার মাথায় তিনটি সেলাই লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে বাড়িতেই আছেন।

এর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে একটি ফোনালাপ ফাঁসের পর তার মন্ত্রিত্ব হারান। এর পর থেকে দীর্ঘদিন ধরে মুরাদ হাসান সরিষাবাড়ী এলাকায় তার বাড়িতেই অবস্থান করছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews