1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

সিংড়া উপজেলা আনসার ভিডিপির সমাবেশ|| buriganga tv

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

সৌরভ সোহরাব, সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোহাঃ শফিকুল আলম।

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন ১নং শুকাশ ইউনিয়নের দলনেতা মোঃ নুর আলম ২ নং ডাহিয়া ইউনিয়নের দলনেত্রী মোছাঃ সাথী খাতুন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, সিংড়া থানা অফিসার ইনচার্জ নুর-এ আলম সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।

বক্তারা আনসার ভিডিপির বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এই বাহিনীর আরো সুযোগ সুবিধা বাড়ানো সহ বেতন ভাতা বৃদ্ধির দাবি জানান।

আলোচনা শেষে আনসার ভিডিপির ৩ সদস্যকে বাই সাইকেল এবং ২ সদস্যকে সেলাই মেশিন সহ প্রায় ২০০ শতাধিক সদস্যদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews