1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

শহীদ মিনারে আবদুল গাফফার চৌধুরীর কফিনে সর্বস্তরের শ্রদ্ধা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২

ফুলেল শ্রদ্ধায় শিক্ত আবদুল গাফফার চৌধুরীর কফিন। বিশ্বজনীন বাঙালি, অমর একুশের গানের রচয়িতা, প্রবীণ সাংবাদিক, কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সবার শ্রদ্ধার্ঘ্যে ও ভালোবাসার ফুলে ছেয়ে গেছে তার কফিন।

শনিবার (২৮ মে) দুপুর সোয়া একটার দিকে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আনা হয়। এর আগে সকাল ১১টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কৃত্তিমানের মরদেহ এসে পৌঁছে।

মরদেহ শহীদ মিনারে নেয়ার সময় তার অমর সৃষ্টি একুশের সেই গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি… সম্মিলিত কণ্ঠে গাওয়া হয়। এরপর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে শহীদ বেদীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরাদেহ রাখা হয়।

এ সময় মরদেহে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জে. এস এম সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব বিগ্রেডিয়ার জেনারেল কবির আহমেদ। এছাড়া জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ফুলেল শ্রদ্ধা জানান।

 

 

(ভোরের কাগজ)

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews