1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেফতার ৩,মাদক উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
ছবি ঃসংগৃহীত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সাতটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদেক(৪৯)কে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে বেশকিছু গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার(১লা জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল খালপাড় ঘাট এলাকার ডরিন বেকারির সামনে থেকে ৪০০গ্রাম গাঁজাসহ সাদেক কে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্য অনুযায়ী ২০পিস ইয়াবাসহ জনী(২৯) ও ১০ পিস ইয়াবাসহ শাহ-আলম (৩৬)নামে তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু সালাম মিয়া জানান, ‘গ্রেফতারকৃত সাদেক এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান। আজ (বৃহস্পতিবার) সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews