1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কারাবন্দীদের সব ধরনের আইনি পদক্ষেপ নিশ্চতে জেল কর্তৃপক্ষকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নির্দেশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ কারাবন্দীদের জেল আপিলসহ সব ধরনের আইনি পদক্ষেপ নিশ্চতে জেল কর্তৃপক্ষকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান নির্দেশনা প্রদান করেন।

শুক্ররার সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে কারাগারে হাজতি ও কয়েদিদের সাথে কথা বলে জেল কর্তৃপক্ষকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এ নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের জানান, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড সম্পর্কে কারাবন্দী কয়েদি ও হাজতিরা জানে না, তাদেরকে এই আইনী অধিকার সম্পর্কে জানাতে এবং সহয়তা দিতে এই পরামর্শ দেন। এছাড়া কারাবন্দী হাজতি ও কয়েদিরা কি অবস্থায় রয়েছে তার খোঁজ খবর নিতে আসেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, কারাগারগুলোর পরিবেশ আগের চেয়ে অনেক ভাল। নাজিম উদ্দন রোডে থাকাকালীন কারাগারে যে পরিবেশ ছিল তার চেয়ে এই কারাগারের পরিবেশ অনেক সুন্দর। বন্দীরা এখানে মুক্ত পরিবেশে থাকতে পারছে। এখানে যারা দ্বায়িত্ব পালন করছে তারাও আগের চেয়ে অনেক সচেতনভাবে দ্বায়িত্ব পালন করছে। জেলকোড অনুযায়ী তারা বন্দীদের যতটুকু সেবা দেয়া প্রয়োজন ততটুকু দিচ্ছেন।

বন্দীদের ভালমানের খাবার সরবরাহ করা হচ্ছে। খাবারের গুনগত মান আগের চেয়ে অনেক ভাল। যারা জেলখানায় ঢুকবে তাদের মানবিক অধিকার যেন দেওয়া হয় সে বিষয়ে আমরা কাজ করছি। জেল আপিলে ৮৭১টি মামলার মধ্যে আমরা আদালতের মাধ্যমে ৬৩১টি মামলার নিস্পত্তি করেছি। এখনো ২৪০টি জেল আপিলে মামলা রয়েছে সেগুলো পর্যায়ক্রমে আদালতের মাধ্যমে নিস্পত্তি করা হবে। বন্দীদের আমরা সরাসরি মুক্ত করতে পারব না। বন্দীদের মুক্তি দেওয়া আদালতের বিষয়।

আমরা শুধু বন্দীদের মুক্তির জন্য লিগাল এইডের মাধ্যমে আইনি সহায়তা দেব। সাধারন হাজতীদের বাংলাদেশ লিগাল এইডের মাধ্যমে আইনি সহায়তা দেয়া হবে। এব্যাপারে প্রধান বিচারপতি আমাদের আশস্ত করেছেন। তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে আজ শুক্রবার দুপুর ১২টায় সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, এডিশনাল আইজিপি প্রিজন কর্ণেল আবরার হোসেন, বাংলাদেশ লিগ্যাল এইড কমিটির কয়েকজন সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews