1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

বিএনপি নেতা কর্মীদের শ্লোগানেই স্পষ্ট বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমান প্রত্যক্ষভাবে জড়িত ছিলঃ- শাহীন আহমেদ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২

পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বিএনপি নেতা কর্মীদের দেয়া শ্লোগানেই স্পষ্ট হয়ে যায় যে ’৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার সাথে জিয়াউর রহমান প্রত্যক্ষভাবে জড়িত। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা কর্তৃক প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদান ও কটূক্তির প্রতিবাদে সারাদেশের ন্যায় কেরানীগঞ্জে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এ কথা বলেন।

শনিবার বেলা তিনটায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এবং বিকাল পাঁচটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের আয়োজনে  বুড়িগঙ্গা ২য় সেতুর দক্ষিণ প্রান্ত কদমতলী এলাকায় প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকালে সমাবেশ শেষে  একটি বিক্ষোভ মিছিল  বুড়িগঙ্গা ২য় সেতুর পাদদেশ থেকে কদমতলী গোলচত্বর এলাকার প্রধান সকড়  প্রদক্ষিণ করে। পুরো এলাকার সড়কজুড়ে মানুষের ঢল নামে। সমাবেশে যোগ দিয়ে শ্লোগানে মুখরিত করে প্রতিবাদ জানায় উচ্ছাসিত নেতাকর্মি।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাকুর হোসেন সাকু, আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশি, আগানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাকির হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি মাহমুদ আলম,দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews