1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বুড়িগঙ্গায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২
প্রতিকি ছবি

বুড়িগঙ্গায় কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ি। এ সময় নিহতের পরনে ছিল ব্লু জিন্স প্যান্ট ও লাল রঙের টি-শার্ট।

সোমবার দুপুর ১২টায় পোস্তগোলা ব্রিজ এর পাশে আর্মি ক্যাম্পের ভেসেল ঘাট বরাবর নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সম্ভবত লাশটি পাঁচ ছয় দিন আগের হাওয়ায় সেটি অনেকটা ফুলে যাওয়ায় আঘাতের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে এটা কি হত্যা না আত্মহত্যা তা নির্ণয় করা যাবে। লাশের পরিচয় সনাক্তের জন্য ওয়্যারলেস মারফত বিভিন্ন স্টেশনে সংবাদ দেয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews