1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

প্রধানমন্ত্রীর উপহার পেলেন “স্বপ্ন পদ্মা সেতু”

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২

নারায়ণগঞ্জের বন্দরে এক নারী একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ার পর তাদের নাম স্বপ্নের পদ্মা সেতুর নামে ‘স্বপ্ন-পদ্মা-সেতু’ নামকরণ করায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা নিয়ে নবজাতকদের দেখতে যান প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক। জানিয়ে গেছেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। একই সঙ্গে উপহারস্বরূপ এক ভরি করে তিনটি পৃথক স্বর্ণের চেইন, ফলমূল ও পোশাক পেয়েছে ওই তিন নবজাতক।

সোমবার (২০ জুন) বিকেলে বন্দরের নবীগঞ্জে নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে আসেন শামীম মুসফিক।

তার সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খোদাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অপুর স্ত্রী অ্যানি বেগম ওই সময় তিন সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews