1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

এক্সপ্রেসওয়েতে গাড়ী চললে দিতে হবে টোল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
DCIM100MEDIADJI_0298.JPG

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনের টোল নির্ধারণ করেছে সরকার। যা আগামী ১ জুলাই শুক্রবার থেকেই কার্যকর করা হবে।

বুধবার বিকালে তেজগাঁওয়ে সড়ক ভবনে টোল আদায়ে কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করে সড়ক ও জনপথ অধিদপ্তর। এসময় বিভিন্ন যানবাহনের জন্য নির্ধারিত টোল উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এর মধ্যে ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ মহাসড়ক পাড়ি দিয়ে যানবাহন ভেদে সর্ব্বোচ্চ টোল দিতে হবে এক হাজার ৩৭৫ টাকা আর সর্বনিম্ন বাইকের জন্য টোল ধার্য করা হয়েছে ৩০ টাকা।

এছাড়া, হেভি ট্রাক ১১০০ টাকা, মিডিয়াম ট্রাক ৫৫০ টাকা, বড় বাস ৪৯৫ টাকা, মিনি ট্রাক ৪১৫ টাকা, মিনিবাস বা কোস্টার ২৭৫ টাকা, মাইক্রোবাস ২২০ টাকা, ফোর হুইলার যানবাহনের জন্য ২২০ টাকা ও সেডান কার বা প্রাইভেট কারের জন্য ১৪০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

তবে পুরো রাস্তায় ছয়টি টোল বুথ থাকায় কিলোমিটার অনুযায়ী গণপরিবহনকে টোল দিতে হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান। সেইসঙ্গে এক্সপ্রেস ওয়েতে বাইক চলাচল বন্ধে সংশিষ্ট সব দপ্তরে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া, পদ্মা সেতু ছাড়া এই এক্সপ্রেসওয়েতে এখন সেসব জায়গায় টোল আদায় হচ্ছে শুক্রবার থেকে ঐ জায়গাগুলোতে আর টোল দিতে হবে না বলেও জানান প্রধান প্রকৌশলী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews