1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

চারজনকে চাপা দিয়ে খাদে কাভার্ডভ্যান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
ছবিঃসংগৃহীত

নরসিংদীর রায়পুরায় মহাসড়কে কাভার্ড ভ্যান চাপায় চার পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা হলেন, রায়পুরার মিঠাবনহাটির রিপন মিয়া, মির্জাপুরের ফারুক ও নিলকুটির মাছামিন মিয়া।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাহমুদাবাদ বাজারে ঢুকে পড়ে। এসময় বেশ কিছু দোকান, ইজিবাইকসহ কয়েকজন পথচারী চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই পথচারী। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরো দুজন। এ ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা থেকে ছেড়ে আসা কভার্ডভ্যানটি যাচ্ছিল সিলেটের দিকে। মহাসড়কের মাহমুদাবাদ বাজার এলাকায় সেটি রাস্তা ছেড়ে বেরিয়ে কাঁচাবাজারে উঠে পড়ে।

ভৈরব হাইওয়ে পুলিশ পরিদর্শক ওসি মোজাম্মেল হোসেন জানান, চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, তখন সেখানে কিছু লোক কেনা-বেচা করছিল। ভ্যানের চাপায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। ভৈরবে হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews