1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সিংড়ায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরশহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী নাটোর জেলা শাখার সভাপতি, প্রদীপ লাকরা, সিংড়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের উপজেলা শাখার সভাপতি শীতল কুমার সরকার, জাতীয় আদিবাসী নাটোর জেলা শাখার সাবেক সভাপতি প্রভাষক নবীন চন্দ্র সরদার, জাতীয় আদিবাসী বড়াইগ্রাম উপজেলা সভাপতি জাদু কুমার দাস, জাতীয় আদিবাসী নাটোর জেলা শাখার সাধারণ-সম্পাদক শ্যামলাল তেলি,জাতীয় আদিবাসী পরিষদের সিংড়া উপজেলা শাখার সভাপতি পরিতোষ চন্দ্র উড়াও , সিংড়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের উপজেলা সাংগঠনিক-সম্পাদক রবিন কুমার কুন্ডু প্রমুখ।

উল্লেখ্য, সাঁওতালদের দৃষ্টিতে, ১৮৫৫ সালে সাঁওতালরা সশস্ত্র সংগ্রাম করেছিল তাঁদের অধিকার আদায়ের জন্য। তাঁরা এ যুদ্ধ ঘোষণা করেছিল ইংরেজ, মহাজন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ যুদ্ধের উদ্দেশ্য ছিলো ব্রিটিশ সৈন্য ও তাঁদের দোসর ব্যবসায়ী, মুনাফাখোর ও মহাজনদের বিভিন্ন নিয়মনীতি থেকে নিজেদের রক্ষা করা এবং একটি স্বাধীন সার্বভৌম সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews