1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

যাদের ঈদ কাটে কর্মস্থলে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ জুলাই, ২০২২

দেশ সেবার ব্রত নিয়ে কাজ করার মানসিকতা থেকে ঈদের আনন্দ ভাগ করে নিতে চান পেশাজীবীরা। সরকারি ছুটি থাকলেও কর্মস্থলে ব্যস্ত দিন কাটাচ্ছেন এসব পেশাজীবী। ঈদের দিন সকালে কাজ করেছেন ডাক্তার, নার্স, সাংবাদিক, পুলিশ, আনসারসহ ফায়ার সার্ভিসের কর্মীরা।

কোরবানীর ঈদের সকাল আটটার পর রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে হাত-পা কাটা নিয়ে এসেছেন ১১ রোগী। তাদের বেশিরভাগই এসেছেন কোরবানির পশু জবাইয়ের সময়ে আহত হয়েছেন।

হাসপাতালের কর্মীরা বলছেন, পশু জবাইয়ের অভিজ্ঞতা না থাকায় আহত হয়েছেন রোগিরা। আর তাদের সেবা দিতে ঈদের দিনও খোলা রাখতে হয়েছে হাসপাতালের জরুরী বিভাগ।

সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছে পুলিশের সদস্যরাও। ঈদ জামাত থেকে শুরু করে ফাঁকা ঢাকার নিরাপত্তা সবই পুলিশের দায়িত্ব। ঈদে আপনজনের কাছ থেকে দূরে থাকলেও কাজ করে যাচ্ছেন পুলিশের সদস্যরা।

কোথাও আগুন লাগলে কিংবা সড়ক দুর্ঘটনা, সদা সতর্ক ফায়ার সার্ভিসের কর্মীরা। আর কোরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনায়ও ফায়ারের কর্মীরা কাজ করেন সিটি কপোররেশনের সাথে। তাই পরিবারের আগে প্রতিষ্ঠানকে সময় দিতে হয় তাদের।

পত্রিকা, অনলাইন কিংবা টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা জনগণের কাছে খবর পৌঁছে দিতে ঈদের দিনেও ব্যস্ত রয়েছেন খবর সংগ্রহে। সকাল থেকে গণমাধ্যম অফিসগুলোতে তৎপর রয়েছেন সংবাদকর্মীরা।

ঈদের ছুটিতে মানুষের সেবাতেই ঈদের আনন্দ খুঁজে নিয়েছেন এসব পেশায় কর্মরত লোকজন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews